মার্কিন জাতীয় ঋণ এখন ২২ ট্রিলিয়ন ডলার : হুমকিতে অর্থনৈতিক ভবিষ্যৎ
https://parstoday.ir/bn/news/world-i68076-মার্কিন_জাতীয়_ঋণ_এখন_২২_ট্রিলিয়ন_ডলার_হুমকিতে_অর্থনৈতিক_ভবিষ্যৎ
আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ২২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এ ঋণের পরিমাণ ২২.০১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে মার্কিন অর্থ বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়। (গণিতের হিসাব অনুযায়ী ১ এর পরে ১২টি শূন্য বসালে এক ট্রিলিয়ন হয়।)
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ০৯:২৪ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় ঋণ এখন ২২ ট্রিলিয়ন ডলার : হুমকিতে অর্থনৈতিক ভবিষ্যৎ

আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ২২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এ ঋণের পরিমাণ ২২.০১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে মার্কিন অর্থ বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়। (গণিতের হিসাব অনুযায়ী ১ এর পরে ১২টি শূন্য বসালে এক ট্রিলিয়ন হয়।)

২০১৭ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মার্কিন সরকারের বাজেট ঘাটতির পরিমাণ ২.০৬ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ২০১৭ সালে মার্কিন জাতীয় ঋণের পরিমাণ ছিল ১৯.৯৫ ট্রিলিয়ন ডলার।

ট্রাম্প

কর হ্রাস এবং অভ্যন্তরীণ ও সামরিক কর্মসূচিতে ব্যয়বৃদ্ধির কারণে  মার্কিন সরকারের ঋণের পরিমাণ হু হু করে বাড়ছে। মার্কিন থিংক ট্যাংক পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান মাইকেল পিটারসন বলেছেন, জাতীয় ঋণের পরিমাণ বেড়ে যাওয়াটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে; এতে প্রতিটি মার্কিন নাগরিকের অর্থনৈতিক ভবিষ্যৎ হুমকিতে পড়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন