তালেবান- মার্কিন বৈঠক হবে পাকিস্তানে: ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i68095-তালেবান_মার্কিন_বৈঠক_হবে_পাকিস্তানে_ইমরানের_সঙ্গে_সাক্ষাৎ_করবে_তালেবান
আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হবে। রাজধানী ইসলামাবাদে চলতি মাসের ১৮ তারিখে এ বৈঠকে তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করবেন তালেবান প্রতিনিধি দল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৮:১৭ Asia/Dhaka
  • তালেবান- মার্কিন বৈঠক হবে পাকিস্তানে: ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবে তালেবান

আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হবে। রাজধানী ইসলামাবাদে চলতি মাসের ১৮ তারিখে এ বৈঠকে তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করবেন তালেবান প্রতিনিধি দল।

পাকিস্তানের কর্মকর্তারা এবং তালেবান গোষ্ঠী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০১ সালের পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তালেবানের বৈঠক হতে চলেছে।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাক সরকারের আমন্ত্রণে তালেবান প্রতিনিধিরা ইসলামাবাদ সফর করবেন। ইমরান খানের সঙ্গে বৈঠকে পাক-আফগান সম্পর্কের বিষয়, আফগান শরণার্থীদের বিষয়ে এবং আফগান ব্যবসায়ীদের নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

ইমরান খান

এর আগে, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা হয়েছে। এ ছাড়া, চলতি মাসের ২৫ তারিখে তালেবান এবং আমেরিকার মধ্যে পরবর্তী বৈঠক কাতারের রাজধানী দোহাতে হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন