উ. কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে তাড়াহুড়োর দরকার নেই: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i68259-উ._কোরিয়াকে_পরমাণু_নিরস্ত্রীকরণে_তাড়াহুড়োর_দরকার_নেই_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ করার ক্ষেত্রে তাড়াহুড়োর দরকার নেই। আগামী সপ্তাহে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন। তার আগে ট্রাম্প একথা বললেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১৪:২৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ করার ক্ষেত্রে তাড়াহুড়োর দরকার নেই। আগামী সপ্তাহে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন। তার আগে ট্রাম্প একথা বললেন।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার পরিকল্পনা হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিষ্ক্রিয় করা কিন্তু কোরীয় নেতা যতক্ষণ পর্যন্ত পরমাণু পরীক্ষা বন্ধ রাখবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিমের ওপর কোনোকিছু জোর করে চাপিয়ে দেবেন না।  

ট্রাম্প বলেন, “তারা পরমাণু পরীক্ষা না করলে আমার কোনো ব্যস্ততা নেই। যদি  কোনো পরীক্ষা চালায় তাহলে ভিন্ন বিষয়। কিন্তু তারা কোনো পরীক্ষা করছে না। আমি স্বাভাবিকভাবে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করতে চাই।”

কোরিয়ার নেতা কিম জং উন

চলতি মাসের প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় নিশ্চিত করেছিলেন যে, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি হ্যানয়ে তিনি কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এর বিনিময়ে তিনি পিয়ংইয়ংয়ের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবেন।#

পার্সটুডে/এসআইবি/২০