আফগান সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের অনীহা, এটাই বড় বাধা: আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i68384-আফগান_সরকারের_সঙ্গে_আলোচনায়_তালেবানের_অনীহা_এটাই_বড়_বাধা_আব্দুল্লাহ
আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তালেবানের অনীহা সেদেশে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবানের পঞ্চম দফা আলোচনা শুরুর আগে তিনি এ কথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:০৯ Asia/Dhaka
  • আব্দুল্লাহ আব্দুল্লাহ
    আব্দুল্লাহ আব্দুল্লাহ

আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তালেবানের অনীহা সেদেশে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবানের পঞ্চম দফা আলোচনা শুরুর আগে তিনি এ কথা বললেন।

আব্দুল্লাহ আব্দুল্লাহ তালেবানকে আলোচনায় বসাতে সরকারি কর্মকর্তাদেরকে আরও বেশি নমনীয় হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, শান্তির পথে এখনও তালেবানই বড় বাধা। কারণ এই গোষ্ঠীটি এখনও সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত নয়।

তিনি বলেন, যুদ্ধের ইতি টানার পাশাপাশি দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আফগান সরকার তালেবানের সঙ্গে আলোচনা চায়। কিন্তু তালেবান তাতে রাজি নয়। 

আফগানিস্তানের উপজাতীয় বিভিন্ন গোত্রের নেতাদের সর্বোচ্চ পরিষদ লয়া জিরগার আসন্ন বৈঠকে তালেবানের নেতারা অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। খুব শিগগিরই কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫