‘ট্রাম্পের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় আগ্রহ হারিয়েছেন কিম’
https://parstoday.ir/bn/news/world-i68531-ট্রাম্পের_সঙ্গে_পরমাণু_নিরস্ত্রীকরণ_আলোচনায়_আগ্রহ_হারিয়েছেন_কিম’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। পিয়ংইয়ংয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ০৩, ২০১৯ ১৬:৩৯ Asia/Dhaka
  • হ্যানয় সফরে কিম জং উন (সাম্প্রতিক ছবি)
    হ্যানয় সফরে কিম জং উন (সাম্প্রতিক ছবি)

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। পিয়ংইয়ংয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে বলেছেন, “আমার মনে হয় চেয়ারম্যান কিম আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার চুক্তির বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে এটা আমার ব্যক্তিগত অভিমত।” তিনি বলেন, “আলোচনা অব্যাহত রাখার কী প্রয়োজন যখন প্রেসিডেন্ট ট্রাম্প হ্যানয়ে বৃহস্পতিবারের আলোচনা থেকে ওয়াকআউট করেছেন।”

হ্যানয় বৈঠকে কিম জং উন (বামে) ও প্রেইডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবারের বৈঠক থেকে বেরিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পিয়ংইয়ং ছাড় দিতে প্রস্তুত তবে ওয়াশিংটন যেসব বিষয়ে আশা করে সেসব ক্ষেত্রে নয়। সে সময় তিনি আরো বলেছিলেন, উত্তর কোরিয়ার ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিকে পূর্বশর্ত হিসেবে দাঁড় করিয়েছেন কিম জনং।

কিন্তু উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো সাংবাদিকদের জানান, কিম জং কখনো সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেন নি। তিনি বলেন, পিয়ংইয়ং সেইসমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছে যেসব নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবনে সমস্যা সৃষ্টি হচ্ছে।#  

পার্সটুডে/এসআইবি/৩