মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i6904-মধ্যপাল্লার_ক্ষেপণাস্ত্র_পরীক্ষায়_ব্যর্থ_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির পূর্ব উপকূলে আজ(শুক্রবার) সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৫, ২০১৬ ০৭:৫৭ Asia/Dhaka
  • মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির পূর্ব উপকূলে আজ(শুক্রবার) সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার স্থপতি নেতা কিম ইল-সুংয়ের ১০৪তম জন্মদিনে ঘটনাক্রমে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

ক্ষেপণাস্ত্রে কি রকেট ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করা হয় নি। তবে বিএম-২৫ বা ‘মুসুদান’ নামের মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

এর আগে এ জাতীয় ক্ষেপণাস্ত্রের কোনো পরীক্ষা হয় নি। এ ক্ষেপণাস্ত্র দিয়ে গুয়ামের মার্কিন ঘাটিতে হামলা করা যাবে বলেও ধারণা করা হয়। অবশ্য উত্তর কোরিয়া এখনো এ নিয়ে কোনো মন্তব্য করে নি।#

মূসা রেজা/১৫