মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ উত্তর কোরিয়া
এপ্রিল ১৫, ২০১৬ ০৭:৫৭ Asia/Dhaka
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির পূর্ব উপকূলে আজ(শুক্রবার) সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
উত্তর কোরিয়ার স্থপতি নেতা কিম ইল-সুংয়ের ১০৪তম জন্মদিনে ঘটনাক্রমে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।
ক্ষেপণাস্ত্রে কি রকেট ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করা হয় নি। তবে বিএম-২৫ বা ‘মুসুদান’ নামের মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
এর আগে এ জাতীয় ক্ষেপণাস্ত্রের কোনো পরীক্ষা হয় নি। এ ক্ষেপণাস্ত্র দিয়ে গুয়ামের মার্কিন ঘাটিতে হামলা করা যাবে বলেও ধারণা করা হয়। অবশ্য উত্তর কোরিয়া এখনো এ নিয়ে কোনো মন্তব্য করে নি।#
মূসা রেজা/১৫
ট্যাগ