‘কিমকে পরমাণু অস্ত্র জমা দেয়ার কথা বলেছিলেন ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/world-i69255-কিমকে_পরমাণু_অস্ত্র_জমা_দেয়ার_কথা_বলেছিলেন_ট্রাম্প’
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ব্যর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র আমেরিকার কাছে জমা দেয়ার জন্য কিমকে প্রস্তাব দিয়েছিলেন। বৈঠকে এক টুকরো কাগজের মাধ্যমে ট্রাম্প বেশকিছু দাবি তুলে ধরেন যার মধ্যে পরমাণু অস্ত্র জমা দেয়ার কথাও ছিল।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • হ্যানয় বৈঠকে ট্রাম্প ও কিম
    হ্যানয় বৈঠকে ট্রাম্প ও কিম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ব্যর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র আমেরিকার কাছে জমা দেয়ার জন্য কিমকে প্রস্তাব দিয়েছিলেন। বৈঠকে এক টুকরো কাগজের মাধ্যমে ট্রাম্প বেশকিছু দাবি তুলে ধরেন যার মধ্যে পরমাণু অস্ত্র জমা দেয়ার কথাও ছিল।

বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে গতকাল (শনিবার) বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি হ্যানয়ের মেট্রোপোল হোটেলে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়। সে সময় ট্রাম্প কিমকে যে দাবিনামা দেন তা ইংরেজি ও কোরিয় ভাষায় লেখা ছিল। তবে সে আলোচনা একদমই ফলপ্রসূ হয় নি।

হ্যানয় বৈঠক থেকে বের হয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প

বৈঠক এতটাই তিক্ত হয়েছিল যে, দু নেতার মধ্যাহ্নভোজের অনুষ্ঠান পর্যন্ত বাতিল করা হয়। তবে কোনো পক্ষই বলে নি- কেন ওই বৈঠক ব্যর্থ হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ বলতে ট্রাম্প কী বোঝাতে চেয়েছিলেন এ ঘটনার মধ্যদিয়ে তা একেবারেই পরিষ্কার হয়েছে বলে একটি সূত্র উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের প্রস্তাবকে কিম জং উন মারাত্মক অপমান ও উসকানিমূলক বলে গণ্য করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৩১