মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-৫২ ভূপাতিত করেছে তালেবান!
https://parstoday.ir/bn/news/world-i69482-মার্কিন_কৌশলগত_বোমারু_বিমান_বি_৫২_ভূপাতিত_করেছে_তালেবান!
আফগানিস্তানের তালেবান মার্কিন বিমান বি-৫২ ভূপাতিত করেছে বলে খবর দিয়েছে সিরিয়ার নিউজ সাইট মুরাসেলন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৯ ০৪:০১ Asia/Dhaka
  • মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-৫২ ভূপাতিত করেছে তালেবান!

আফগানিস্তানের তালেবান মার্কিন বিমান বি-৫২ ভূপাতিত করেছে বলে খবর দিয়েছে সিরিয়ার নিউজ সাইট মুরাসেলন।

দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানের শাওয়ারাব বিমান ঘাঁটি থেকে ওড়ার সময়ে এ বিমানকে ভূপাতিত করা হয়। ঘাঁটিটি হেলমান্দ প্রদেশের ওয়াশিরের লার এলাকায় অবস্থিত। তালেবানের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়েছে।

ভারি অস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়ে সব আরোহী নিহত হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। অবশ্য খবরে আরোহীর সংখ্যা জানানো হয় নি। এ ছাড়া, সন্ত্রাসী মার্কিন বাহিনী এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করে নি।

হামলা চালাতে চলেছে তালেবান (ফাইল ছবি)

১৯৫০এর দশক থেকে মার্কিন বিমান বাহিনী নিয়মিত বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে। ৩২ হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এ বিমান উড়ন্ত অবস্থায় জ্বালানি তেল না নিয়েই টানা ১৪,০৮০ কিলোমিটার পাড়ি দিতে পারে। ২০৫০ সাল পর্যন্ত বি-৫২ ব্যবহার মার্কিন সন্ত্রাসী বাহিনী অব্যাহত রাখবে বলে ধারণা করা হয়।

এদিকে, চলতি মাসের ৮ তারিখে গাড়ি বোমার হামলায় চার মার্কিন সন্ত্রাসী সেনা নিহত হয়েছে।  উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে মার্কিন সন্ত্রাসী সেনা বহরে এ হামলা চালানো হয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/১১