অস্ত্র সমর্পণের কথা না বলে আফগানিস্তানে আগ্রাসন বন্ধ করুন: আমেরিকাকে তালিবান
https://parstoday.ir/bn/news/world-i70080-অস্ত্র_সমর্পণের_কথা_না_বলে_আফগানিস্তানে_আগ্রাসন_বন্ধ_করুন_আমেরিকাকে_তালিবান
অস্ত্র সমর্পণের জন্য চাপ সৃষ্টির পরিবর্তে আমেরিকাকে আফগানিস্তানে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির উগ্র গোষ্ঠী তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৯ ১৩:৪২ Asia/Dhaka
  • অস্ত্র সমর্পণের কথা না বলে আফগানিস্তানে আগ্রাসন বন্ধ করুন: আমেরিকাকে তালিবান

অস্ত্র সমর্পণের জন্য চাপ সৃষ্টির পরিবর্তে আমেরিকাকে আফগানিস্তানে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির উগ্র গোষ্ঠী তালেবান।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ রাউন্ড আলোচনায় অংশ নেয়া আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ মন্তব্য করেন। খালিলজাদ অধিবেশনের শুরুতে বলেন, তালেবানের উচিত অস্ত্র ত্যাগ করে সহিংসতা বন্ধ করা এবং শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানানো। তিনি আরো বলেন, "আলোচনার শুরুতে আমি তালেবানের উদ্দেশ্যে বলতে চাই যে আফগান জনগণ যারা আপনাদেরই ভাই-বোন তারা এ যুদ্ধের অবসান চায়।"

আজ শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মার্কিন কূটনীতিক খালিলজাদের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "আমাদেরকে অস্ত্র ত্যাগ করার বিষয়ে যে পরামর্শ দেয়া হচ্ছে সেটি ওয়াশিংটনকে ভুলে যেতে হবে।" তিনি বলেন,  এ ধরনের অলিক কল্পনা বাদ দিয়ে তার উচিত আফগানিস্তানে বল প্রয়োগ বন্ধ করার ব্যাপারে এবং  পরাজয়ের দ্বারপ্রান্তে উপণীত কাবুল সরকারের জন্য জীবন ও সম্পদহানি না ঘটাতে ওয়াশিংটনকে পরামর্শ দেয়া। মুজাহিদ বলেন, আমেরিকার উচিত তার ব্যর্থ নীতির পুনরাবৃত্তি না ঘটানো।#

পার্সটুডে/বাবুল আখতার/৩