ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষুধা নেই আমেরিকার: পেলোসি
https://parstoday.ir/bn/news/world-i71406-ইরানের_সঙ্গে_যুদ্ধের_ক্ষুধা_নেই_আমেরিকার_পেলোসি
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ক্ষুধা নেই আমেরিকার। হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আমেরিকার একটি ‘আরকিউ-ফোর এ গ্লোবাল হক’ ড্রোন ভূপাতিত করার পর তিনি একথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৯ ১১:৫৮ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষুধা নেই আমেরিকার: পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ক্ষুধা নেই আমেরিকার। হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আমেরিকার একটি ‘আরকিউ-ফোর এ গ্লোবাল হক’ ড্রোন ভূপাতিত করার পর তিনি একথা বললেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত বৃহস্পতিবার ড্রোনটি নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করে। ড্রোনটি সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হরমুজ প্রণালীর ওপর দিয়ে ইরানের চবাহার বন্দরের দিকে যাচ্ছিল। বার বার সতর্ক করার পরও মার্কিন কর্তৃপক্ষ ইরানি কর্মকর্তাদের কথায় কান দেয় নি।    

আরকিউ-ফোর এ গ্লোবাল হক’ ড্রোন

ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন, প্রতিনিধি পরিষদের ২০ জন সদস্য ড্রোন ভূপাতিতের ঘটনা সম্পর্কে ব্রিফ শুনবেন। তিনি আরো বলেন, “আমি মনে করি একটি বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমাদের আরো কৌশলী ও শক্ত হতে হবে। আমাদের কোনো পাগলামি করা চলবে না বরং তারা কী বলেন তা দেখা উচিত।”

ন্যান্সি পেলোসি জোর দিয়ে বলেন, আমি মনে করি না প্রেসিডেন্ট যুদ্ধে যেতে চান। এ মুহূর্তে আমাদের দেশ যুদ্ধের ক্ষুধা নেই। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই উত্তেজনাকর এবং সামান্য ভুলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে।”#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।