মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না আমেরিকার বেশির ভাগ মানুষ: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i7150-মার্কিন_সংবাদ_মাধ্যমকে_বিশ্বাস_করে_না_আমেরিকার_বেশির_ভাগ_মানুষ_জরিপ
আমেরিকার বেশির ভাগ মানুষই দেশটির সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না। মার্কিন সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতমূলক, একপেশে আচরণ করে বলে তারা মনে করেন। এ ছাড়া যথার্থ এবং সঠিক সংবাদও তারা পরিবেশ করে না বলে মার্কিন বেশির ভাগ নাগরিক বিশ্বাস করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৮, ২০১৬ ০৮:৩৬ Asia/Dhaka
  • মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না আমেরিকার বেশির ভাগ মানুষ: জরিপ

আমেরিকার বেশির ভাগ মানুষই দেশটির সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না। মার্কিন সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতমূলক, একপেশে আচরণ করে বলে তারা মনে করেন। এ ছাড়া যথার্থ এবং সঠিক সংবাদও তারা পরিবেশ করে না বলে মার্কিন বেশির ভাগ নাগরিক বিশ্বাস করেন।

অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এবং আমেরিকান প্রেস ইন্সটিটিউটের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। মার্কিন কংগ্রেসসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি মার্কিন মানুষের যে আস্থা রয়েছে মার্কিন সংবাদ শিল্পের প্রতি আস্থা প্রায় সে পর্যায়ে নেমে এসেছে বলে এ জরিপে দেখা গেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ১০ জনের মধ্যে চারজনই বলেছে, মার্কিন সংবাদ মাধ্যমের প্রতি আস্থা নষ্টের সুনির্দিষ্ট ঘটনা তাদের মনে আছে। এ ক্ষেত্রে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর হয় সঠিক ছিল না আর না হয় একপেশে ছিল বলে জরিপে দেখা গেছে।

এ ছাড়া, জরিপে অংশগ্রহণকারী প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই দিনে বহুবার খবর পড়েন বা শোনেন। কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহারের কারণে নিজ পছন্দমত সময়ে খবর শোনা তাদের জন্য সহজ হয়ে উঠছে।

বেশির ভাগ মার্কিন নাগরিক ফেসবুক বা টুইটারের মতো সামাজিক মিডিয়া থেকে সংবাদ পেয়ে থাকেন। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ১২ শতাংশ বলেছেন, তারা এতে যে সংবাদ বা তথ্য পান তাকে অনেক বিশ্বাসযোগ্য বলে মনে করেন।#

মূসা রেজা/১৮