আফগানিস্তানে শক্তিশালী গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে: ট্রাম্পের ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i71659-আফগানিস্তানে_শক্তিশালী_গোয়েন্দা_তৎপরতা_জোরদার_করা_হবে_ট্রাম্পের_ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে শক্তিশালী গোয়েন্দা তৎপরতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেবেন বলে ট্রাম্প যখন তার বক্তব্যের পুনরাবৃত্তি করছেন তখন এ ঘোষণা দিলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৯ ১২:০৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান
    আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে শক্তিশালী গোয়েন্দা তৎপরতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেবেন বলে ট্রাম্প যখন তার বক্তব্যের পুনরাবৃত্তি করছেন তখন এ ঘোষণা দিলেন তিনি।

গতকাল (সোমাবার) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আপনাদের স্বাভাবিক ধারনার চেয়েও বেশি মাত্রায় আফগানিস্তানে গোয়েন্দা উপস্থিতি জোরদার করব। আফগানিস্তান থেকে ৯,০০০ সৈন্য সরিয়ে আনার সমস্যা হচ্ছে দেশটি সন্ত্রাসীদের গবেষণাগারে পরিণত হয়েছে। আমি এদেরকে 'হাভার্ডের সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করি।"  তিনি বলেন, "আমি মার্কিন সেনাদের ফিরিয়ে আনতে চেয়েছিলাম।" যদিও এর আগে একাধিকবার আফগানিস্তান থেকে নিজ দেশের সেনাদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। 

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি এলাকায় তালেবান গোষ্ঠী ধারাবাহিক হামলা চালানোর পর ট্রাম্পের এ সাক্ষাৎকার প্রকাশিত হলো। আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে কথিত যুদ্ধের অংশ হিসেবে ২০১১ সালে আফগানিস্তানে সাামরিক অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান শাসিত সরকারের পতন ঘটলেও দেশটিতে ১৮ বছর পরেও শান্তি ফিরে আসে নি। বরং গত কয়েক মাস ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে উগ্র তালেবান গোষ্ঠী। এদিকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা নতুনভাবে শুরু করেছে ওয়াশিংটন।# 

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ