সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি না করতে জাতিসংঘের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i71684-সৌদি_আরবের_কাছে_গোয়েন্দা_প্রযুক্তি_বিক্রি_না_করতে_জাতিসংঘের_আহ্বান
সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি না করতে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আগসেন কালেমার্দ নামে এ বিশেষজ্ঞ সম্প্রতি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা তদন্ত শেষ করেছেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৯ ১১:৪৭ Asia/Dhaka
  • আগসেন কালেমার্দ
    আগসেন কালেমার্দ

সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি না করতে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আগসেন কালেমার্দ নামে এ বিশেষজ্ঞ সম্প্রতি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা তদন্ত শেষ করেছেন।  

বিচারবিহর্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষজ্ঞ আগনেস বলেন, সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি নিষিদ্ধ করা হলে জামাল খাশোগি হত্যার জন্য সৌদি আরবকে শুধু দায়ি করাই যাবে না বরং এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধ করা যাবে।

বেশ কিছু দিন আগে খবর বেরিয়েছে যে, বিদেশে বসবাসকারী ভিন্ন মতের সৌদি নাগরিকদের চিহ্নিত করতে রিয়াদ সরকার নানা রকম গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে থাকে।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে জামাল খাশোগি হত্যায় জড়িত বলে মনে অভিযোগ করছে জাতিসংঘ

গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনের ব্রুকলিন ইনস্টিটিউশনে এক অনুষ্ঠান বক্তৃতা দিতে গিয়ে অ্যাগনেস বলেন, “আমি বিশ্বাস করি সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রির ওপার নিষেধাজ্ঞা দেয়া উচিত। সৌদি সরকার যা দেখিয়েছে তাতে তাকে আর বিশ্বাস করা যায়  না।”

খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘের এ বিশেষজ্ঞ বলেন, ওই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে ভিয়েনা কনভেনশনসহ আন্তর্জাতিক বহু রীতি-প্রথা ভেঙে দেয়া হয়েছে। তিনি বলেন, একথা স্বীকার করা অত্যন্ত জরুরি হয়ে পাড়েছে যে, একটি রাষ্ট্র হত্যাকাণ্ডে জড়িত।#

পার্সটুডে/এসআইবি/৩