তালেবানের সঙ্গে সর্বশেষ বৈঠকে প্রশংসা করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i71785-তালেবানের_সঙ্গে_সর্বশেষ_বৈঠকে_প্রশংসা_করল_আমেরিকা
আফগান তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনার সর্বশেষ বৈঠকের প্রশংসা করেছেন আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদ। তিনি বলেছেন, এ পর্যন্ত যত বৈঠক হয়েছে তার মধ্যে সর্বশেষ এ বৈঠক ছিল সবচেয়ে ফলপ্রসূ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ১২:৪৬ Asia/Dhaka
  • জালমে খালিলজাদ
    জালমে খালিলজাদ

আফগান তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনার সর্বশেষ বৈঠকের প্রশংসা করেছেন আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদ। তিনি বলেছেন, এ পর্যন্ত যত বৈঠক হয়েছে তার মধ্যে সর্বশেষ এ বৈঠক ছিল সবচেয়ে ফলপ্রসূ।

গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী দু দিনের মধ্যে দু পক্ষ আবার আলোচনায় বসছে। বৈঠক সম্পর্কে খালিলজাদ টুইটার পোস্টে বলেন, “আমরা একটি চুক্তিতে পৌঁছানোর আগে আমাদেরকে এখনো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।”

আফগান বংশোদ্ভূত মার্কিন এ কূটনীতিক জানান, আগামী মঙ্গলবার আবার শান্তি আলোচনা শুরু হবে। তার আগে কয়েকটি আফগান প্রতিনিধিদলের অংশগ্রহণে আন্তঃআফগান সংলাপ হবে। সপ্তম রাউন্ড পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে মূল দাবি হিসেবে তুলে ধরেছে তালেবান।

গত বছর থেকে জালমে খালিলজাদ আফগান সংকট ও আমেরিকার চাপিয়ে দেয়া যুদ্ধ অবসানের চেষ্টা চালিয়ে আসছেন। তালেবান উৎখাতের নামে ২০০১ সালে আমেরিকা আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে।#  

পার্সটুডে/এসআইবি/৭