বিদেশি সেনা প্রত্যাহারের আগে সরকারের সঙ্গে আলোচনা নয়: তালেবান
https://parstoday.ir/bn/news/world-i72333-বিদেশি_সেনা_প্রত্যাহারের_আগে_সরকারের_সঙ্গে_আলোচনা_নয়_তালেবান
আফগান সরকারের সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকের কথা অস্বীকার করেছে তালেবান। তারা বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত কাবুল সরকারের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • আফগান তালেবান
    আফগান তালেবান

আফগান সরকারের সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকের কথা অস্বীকার করেছে তালেবান। তারা বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত কাবুল সরকারের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না।

কাতার অফিসে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন আজ (রোববার) বলেন,  “আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই কেবল সরকারের সঙ্গে আলোচনা হবে।

এর আগে আফগান সরকারের শান্তি বিষয়ক প্রতিমন্ত্রী আবদুস সালাম রাহিমি বলেছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় সরকার ১৫ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে।  

আফগানিস্তানে মেতায়েন মার্কিন সেনা

গত বছর থেকে মার্কিন সরকার কাতারে তালেবানের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনায় বসেছে। দু পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা  করছে তবে তালেবান সবার আগে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার দাবি জানাচ্ছে। অন্যদিকে আমেরিকা দাবি করছে, তালেবানকে প্রতিশ্রুতি দিতে হবে যে, অন্যের ওপর হামলার জন্য আফগানিস্তানকে ব্যবহার হতে দেবে না তারা। তবে এই পর্যন্ত এসব দাবি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসে নি। এসব আলোচনায় আফগান সরকারের কোনো প্রতিনিধিকেও রাখা হয় নি।#   

পার্সটুডে/এসআইবি/২৮