সৌদির কাছে অস্ত্র বিক্রি না করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i72469-সৌদির_কাছে_অস্ত্র_বিক্রি_না_করতে_অস্ট্রেলিয়ার_প্রতি_আহ্বান
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালানোর কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমওয়াতানা ফর হিউম্যান রাইটস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন
    সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালানোর কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমওয়াতানা ফর হিউম্যান রাইটস।

পশ্চিমা অনেক দেশের মতো অস্ট্রেলিয়াও আন্তর্জাতিক প্রতিবাদ ও ক্ষোভ উপেক্ষা করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এ খবর দিয়েছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি করার জন্য অস্ট্রেলিয়া গত সপ্তাহে জাহাজ ভর্তি করেছে বলে ছবি প্রকাশ হয়েছে।  সিডনি বন্দর থেকে এসব জাহাজ ছাড়ার অপেক্ষায় ছিল।  

পশ্চিমা অস্ত্র দিয়ে ইয়েমেনের ওপর আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব ও তার মিত্ররা

এ খবর বের হওয়ার পর মানবাধিকার সংগঠন এমওয়াতান বলেছে, যুদ্ধকে উৎসাহিত করার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সংকটে অবদান রাখতে চাইছে। এমওয়াতান ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে দেখছে। সংগঠনটি বলেছে, অস্ট্রেলিয়ার উচিত দ্রুত রিয়াদ ও আবু ধাবির কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করা।#  

পার্সটুডে/এসআইবি/২