হুথিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় আমেরিকা: ওয়াল স্ট্রিট জার্নাল
https://parstoday.ir/bn/news/world-i73157-হুথিদের_সঙ্গে_সরাসরি_আলোচনায়_বসতে_চায়_আমেরিকা_ওয়াল_স্ট্রিট_জার্নাল
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার চেষ্টা করছে মার্কিন সরকার। আলোচনার মাধ্যমে আমেরিকা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের যুদ্ধের অবসান ঘোষণা করতে চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৯ ০৩:০৫ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার চেষ্টা করছে মার্কিন সরকার। আলোচনার মাধ্যমে আমেরিকা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের যুদ্ধের অবসান ঘোষণা করতে চায়।

গতকাল (মঙ্গলবার) আমেরিকার কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাইছে সৌদি আরবও সরাসরি এ আলোচনায় অংশগ্রহণ করুক। হুথিদের সঙ্গে ওমানে  আলোচনায় বসার চেষ্টা করছে মার্কিন সরকার।

আমেরিকা এবং বৃটেনের সরাসরি সমর্থন নিয়ে ২০১৫ সাল থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনের বর্বরতম আগ্রাসন চালিয়ে আসছে।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে যখন আঞ্চলিক যুদ্ধ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন আমেরিকা হুথিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা নিয়েছে।

গত কয়েক মাস ধরে হুথিরা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে এবং সৌদি আরবের বিরুদ্ধে তারা বহুসংখ্যক সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রধানত আমেরিকার অস্ত্র দিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পক্ষে জোরালো সাফাই গেয়ে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮