ট্রাম্পের কারণে ইরান নীতি পরিবর্তনে বাধ্য হয়েছে বলে হুকের হাস্যকর দাবি
https://parstoday.ir/bn/news/world-i73950-ট্রাম্পের_কারণে_ইরান_নীতি_পরিবর্তনে_বাধ্য_হয়েছে_বলে_হুকের_হাস্যকর_দাবি
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান একটি আলাদা দেশে পরিণত হয়েছে। তিনি তেহরানের ওপর ওয়াশিংটনের কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির কথা উল্লেখ করে বলেছেন, এই চাপের কারণে ইরান তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ০৭:০১ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক
    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান একটি আলাদা দেশে পরিণত হয়েছে। তিনি তেহরানের ওপর ওয়াশিংটনের কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির কথা উল্লেখ করে বলেছেন, এই চাপের কারণে ইরান তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।

‘ইরান এখন আর আগের মতো নেই’ দাবি করে হুক বলেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে যথাসম্ভব চাপ প্রয়োগের নীতিতে অটল থাকবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছিলেন, তার গৃহিত নীতির কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিমত্তা অনেক কমে এসেছে এবং মধ্যপ্রাচ্যের ওপর তেহরানের প্রভাব হ্রাস পেয়েছে।

সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সামরিক পরামর্শ দিয়ে সাহায্য করে ইরান (ফাইল ছবি)

মার্কিন কর্মকর্তারা এমন সময় এসব হাস্যকর দাবি করছেন যখন ইরান অতীতের মতো এখনো সুস্পষ্ট ভাষায় নিজের এই অবস্থান ঘোষণা করে যাচ্ছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাবে তেহরান। সেইসঙ্গে নির্যাতিত ও সংকটাপন্ন যেকোনো দেশ সন্ত্রাসবিরোধী যুদ্ধসহ যেকোনো কাজে সাহায্য চাইলে ইরান সে দেশের পাশে দাঁড়াবে এবং ইরানের এই নীতিতে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।

পূর্বঘোষিত ওই নীতি অনুযায়ী ইরান বিগত বছরগুলোতে ইরাক ও সিরিয়ায় আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের চাপিয়ে দেয়া সন্ত্রাসবাদ দমনে ওই দুই দেশের পাশে দাঁড়িয়েছে এবং দেশ দু’টি উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছে।  ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সামরিক উপদেষ্টা হিসেবে ইরানের অংশগ্রহণকে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা কখনোই ভালোভাবে গ্রহণ করেনি।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।