ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহ দেখালেন ইরান ও পাকিস্তানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i74757-ঘনিষ্ঠতা_বাড়াতে_আগ্রহ_দেখালেন_ইরান_ও_পাকিস্তানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আজ (শুক্রবার) আজারবাইজানের বাকুতে ন্যাম সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ১৪:৫৩ Asia/Dhaka
  • পাকিস্তান ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক
    পাকিস্তান ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আজ (শুক্রবার) আজারবাইজানের বাকুতে ন্যাম সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, পাকিস্তানসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে তেহরান অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সন্ত্রাসবাদ দমনে দুই দেশের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অভিন্ন সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসলামাবাদের প্রচেষ্টা প্রশংসনীয়।

এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভিও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। বর্তমানে বাণিজ্যিক লেনদেন যে পর্যায়ে রয়েছে তা আরও বাড়াতে হবে।

পরমাণু সমঝোতা বা জেসিপিওএ'র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমেরিকা একতরফাভাবে এই সমঝোাতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।