ন্যাম সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i74764-ন্যাম_সম্মেলনে_যোগদান_শেষে_দেশে_ফিরেছেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ২২:৩৩ Asia/Dhaka
  • ন্যাম সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল বাকু পৌঁছান ইরানি প্রেসিডেন্ট। গতকালই আলিয়েভ’র সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। শুক্রবার তিনি ন্যামের শীর্ষ সম্মেলনের ভাষণ দেন। সম্মেলনে দেওয়া ভাষণে রুহানি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরেন।

এর পাশাপাশি তিনি ভেনিজুয়েলা, কিউবা ও পাকিস্তানের প্রেসিডেন্ট এবং মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আলজেরিয়ার অস্থায়ী প্রেসিডেন্টের সঙ্গেও রুহানির বৈঠক হয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬