ক্ষমতা নেয়ার পর প্রথম সফরে আফগানিস্তানে ট্রাম্প; তবে গোপনে
https://parstoday.ir/bn/news/world-i75548-ক্ষমতা_নেয়ার_পর_প্রথম_সফরে_আফগানিস্তানে_ট্রাম্প_তবে_গোপনে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে আফগানিস্তান সফরে গিয়ে বলেছেন, শান্তি চুক্তির জন্য তার প্রশাসন তালেবানের সঙ্গে আলোচনা করছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ২৯, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka
  • আফগানিস্তান সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আফগানিস্তান সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে আফগানিস্তান সফরে গিয়ে বলেছেন, শান্তি চুক্তির জন্য তার প্রশাসন তালেবানের সঙ্গে আলোচনা করছে।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান সফরে গেলেন। তবে তিনি সফরের ব্যাপারে আগে কোনো রকমের ঘোষণা দেন নি। ট্রাম্প আমেরিকা থেকে সোজাসুজি আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে অবতরণ করেন এবং সেখানে মার্কিন সেনাদের সঙ্গে নৈশভোজে মিলিত হয়। এরপর তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে বৈঠক করেন।

ড্রোনাল্ড ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নিচ্ছে তবে কত সংখ্যক সেনা প্রত্যাহার করা হচ্ছে তিনি তা উল্লেখ করেন নি।

সেনাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য তালেবান গেরিলারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তালেবান আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি চায় এবং আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছি।”

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গেও বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা তালেবানের সঙ্গে আলোচনা করছি এবং দেখছি যে, তারা শান্তি চুক্তি চায় কিনা।”

কয়েক মাস আগে আমেরিকা ও তালেবান শান্তি চুক্তির দোরগোড়ায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে আলোচনা ভেঙে দেন।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।