যুদ্ধে চেতনা উজ্জীবিত করতে পঙ্গু ফিলিস্তিনি যুবকদের ম্যারাথন দৌড়
সংগ্রামি চেতনা শাণিত করতে কয়েক ডজন যুদ্ধাহত ফিলিস্তিনি যুবক ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।
ভাঙা পা কিংবা পঙ্গুত্ব ফিলিস্তিনি যুবকদের লড়াই করার চেতনা থেকে বিরত রাখতে পারে নি। ফিলিস্তিনি যুবকেরা কেবল যুদ্ধই করে নি, তারা যুদ্ধের চেতনাকে শক্তিশালী করতে ভাঙা পা নিয়েই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে। ইহুদিবাদী ইসরাইলকে চ্যালেঞ্জ জানাতেই ফিলিস্তিনি পঙ্গু যুবকরা এই পদক্ষেপ নিয়েছে।
এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে ফিলিস্তিনের এসব পঙ্গু যুবকেরা দেখিয়ে দিতে চেয়েছে যে, ইসরা্ইলকে চ্যালেঞ্জ জানাতে তাদের পঙ্গুত্ব কোনো বাধা নয়। এছাড়া প্রতিবন্ধী এবং দুই পা হারানো ফিলিস্তিনিদের নিয়ে দক্ষিণ গাজার খান ইউনিসে আয়োজন করা হয় হুইলচেয়ার ম্যারাথন। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি অংশ নেন।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।