পরমাণু সমঝোতার বর্তমান অবস্থার ব্যাপারে শেরম্যানের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i75667-পরমাণু_সমঝোতার_বর্তমান_অবস্থার_ব্যাপারে_শেরম্যানের_প্রতিক্রিয়া
ইরানের পরমাণু সমঝোতার আলোচনায় আমেরিকার শীর্ষস্থানীয় আলোচক উইন্ডি শেরম্যান বলেছেন, এই সমঝোতা সঠিকভাবে বাস্তবায়িত হলে ইরানি জনগণের অবস্থা এখনকার চেয়ে ভালো থাকত। তিনি তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, বহু ইউরোপীয় দেশ একথার সত্যতা নিশ্চিত করেছে যে, নিষেধাজ্ঞার কারণে পশ্চিম এশিয়া পরিস্থিতির অবনতিই হয়েছে মাত্র।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ০৪:০৫ Asia/Dhaka
  • উইন্ডি শেরম্যান
    উইন্ডি শেরম্যান

ইরানের পরমাণু সমঝোতার আলোচনায় আমেরিকার শীর্ষস্থানীয় আলোচক উইন্ডি শেরম্যান বলেছেন, এই সমঝোতা সঠিকভাবে বাস্তবায়িত হলে ইরানি জনগণের অবস্থা এখনকার চেয়ে ভালো থাকত। তিনি তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, বহু ইউরোপীয় দেশ একথার সত্যতা নিশ্চিত করেছে যে, নিষেধাজ্ঞার কারণে পশ্চিম এশিয়া পরিস্থিতির অবনতিই হয়েছে মাত্র।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা সই করার সময় উইন্ডি শেরম্যান মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি এ সমঝোতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের মুসলিম নারী প্রতিনিধি ইলহান ওমর তার টুইটার পেজে লিখেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির জনগণের কষ্টই কেবল বেড়েছে এবং এ নিষেধাজ্ঞা সংকট সমাধানে কোনো ভূমিকা রাখেব না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফা ও বেআইনিভাবে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

ওয়াশিংটন দাবি করছে, নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু জাতিসংঘ  মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ পর্যন্ত বহুবার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ইরানি রোগীরদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

গুতেরেসের মুখপাত্র ফারহান হক গতমাসে জানিয়েছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ওষুধের অভাবে জটিল রোগে আক্রান্ত ১৫ ইরানি রোগী মারা গেছে। তিনি ইরানে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আসার পথ উন্মুক্ত করার ব্যাপারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ পালন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।