আমেরিকার সঙ্গে তালেবানের কথিত শান্তি আলোচনা আবার স্থগিত
https://parstoday.ir/bn/news/world-i75909-আমেরিকার_সঙ্গে_তালেবানের_কথিত_শান্তি_আলোচনা_আবার_স্থগিত
আফগানিস্তানের তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা ‘আপাতত স্থগিত’ রাখার খবর দিয়েছে মার্কিন সরকার। তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করে নেয়ার পর আলোচনা স্থগিত রাখার এ ঘোষণা দেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৯ ১৩:২০ Asia/Dhaka
  • আমেরিকার সঙ্গে তালেবানের কথিত শান্তি আলোচনা আবার স্থগিত

আফগানিস্তানের তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা ‘আপাতত স্থগিত’ রাখার খবর দিয়েছে মার্কিন সরকার। তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করে নেয়ার পর আলোচনা স্থগিত রাখার এ ঘোষণা দেয়া হলো।

মার্কিন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করে আজ (শুক্রবার) আরো বলেন, তালেবান প্রতিনিধিরা তাদের নেতাদের সঙ্গে জরুরি আলাপ করার পর কাতারের রাজধানী দোহায় আবারো তাদের সঙ্গে আলোচনা শুরু হবে।

জালমাই খালিলজাদ

তিনি আরো বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তালেবানকে আগ্রহ ও দৃঢ় ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে।

বিশেষ মার্কিন প্রতিনিধি খালিলযাদ কয়েক মাস বিরতির পর চলতি মাসের গোড়ার দিকে তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু করেন। গত ১৮ বছর ধরে দেশটিতে চলতে থাকা যুদ্ধ ও রক্তপাত বন্ধের লক্ষ্যে এ আলোচনা চলছে। আলোচনায় তালেবান আফগানিস্তান থেকে সব মার্কিন সেনার প্রত্যাহার দাবি করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।