ট্রাম্পকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন ন্যান্সি পেলোসি
https://parstoday.ir/bn/news/world-i76046-ট্রাম্পকে_মার্কিন_জাতীয়_নিরাপত্তার_জন্য_হুমকি_বললেন_ন্যান্সি_পেলোসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হওয়ার আগে ন্যান্সি পেলোসি এই মন্তব্য করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৯ ০৭:২৭ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হওয়ার আগে ন্যান্সি পেলোসি এই মন্তব্য করেন।

এরইমধ্যে প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের ভোটাভুটি হয়েছে এবং ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে সেখানে রায় হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট কার্যকর করতে হলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তা পাস হতে হবে। সিনেটে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের আধিপত্য রয়েছে।

ন্যান্সি পেলোসি

গতকাল (বুধবার) প্রতিনিধি পরিষদের ভোটাভুটির আগে প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকার ন্যান্সি পেলোসিকে কড়া ভাষায় চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদের স্পিকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

এছাড়া, ইমপিচমেন্টের পক্ষে ভোটাভুটির পর ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে বলেছেন, “এটি আমেরিকা ও তার দলের ওপর হামলা।”#

পার্সটুডে/এসআইবি/১৯