রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i76105-রাশিয়ার_সঙ্গে_সম্পর্ক_উন্নয়নে_চিঠি_দিয়েছেন_ডোনাল্ড_ট্রাম্প_ল্যাভরভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৯ ০৪:১১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন।

ট্রাম্পের চিঠি পাওয়ার খবর জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি সংক্ষিপ্ত চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথের বাধাগুলো অপসারণের জন্য তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

ল্যাভরভ গত ১০ ডিসেম্বর একদিনের সফরে ওয়াশিংটন যান এবং প্রেসিডেন্ট ট্রাম্পসহ অন্যান্য শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।ওই সফর সম্পর্কে রাশিয়ার কর্মকর্তার বলেছিলেন, আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে কিনা তা বলার সময় এখনো আসেনি।

বিগত বছরগুলোতে রাশিয়া ও আমরিকার সম্পর্কের চরম অবনতি হয়েছে।ইউক্রেন, সিরিয়া ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে দু’দেশের মধ্যে টানাপোড়েন চরমে রয়েছে।

২০১৪ সালের গোড়ার দিকে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে ওই প্রজাতন্ত্র ইউক্রেন থেকে বেরিয়ে গিয়ে রুশ ফেডারেশনে যোগ দেয়। ওই ঘটনার জের ধরে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরাপ করে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।