‘টেলিফোন কলের দেড় ঘণ্টার মধ্যেই সহায়তা বন্ধের নির্দেশ দেন ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/world-i76113-টেলিফোন_কলের_দেড়_ঘণ্টার_মধ্যেই_সহায়তা_বন্ধের_নির্দেশ_দেন_ট্রাম্প’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনোস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প টেলিফোনে কথা বলার দেড় ঘণ্টার মধ্যে কিয়েভকে ৩৯ কোটি ১০ লাখ ডলারের সামরিক সহায়তা দেয়া বন্ধ রাখার নির্দেশ দেন। ওই টেলিফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৯ ১৩:১৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ট্রাম্প
    প্রেসিডেন্ট ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনোস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প টেলিফোনে কথা বলার দেড় ঘণ্টার মধ্যে কিয়েভকে ৩৯ কোটি ১০ লাখ ডলারের সামরিক সহায়তা দেয়া বন্ধ রাখার নির্দেশ দেন। ওই টেলিফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করেন।

গত ২৫ জুলাই টেলিফোন করে জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চাপ সৃষ্টি করেন অন্যথায় ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দেবেন বলে হুমকি দেন। ২০২০ সালে আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে তাতে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনোস্কি

এর আগে মার্কিন প্রশাসন দাবি করেছিল যে, ১২ জুলাইয়ের আগে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ রাখার জন্য মার্কিন বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত দপ্তরকে নির্দেশ দেন। কিন্তু হোয়াইট হাউজের একটি গোপন রেকর্ডে দেখা যাচ্ছে- ২৫ জুলাই সকাল সাড়ে নয়টায় ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনোস্কিকে ফোন করেন এবং আধা ঘন্টা পর আলাপ শেষ হয়।

এরপর সকাল ১১টা ৪ মিনিটে বাজেট ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তা মাইকেল ডাফি প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদেরকে একটি ইমেইল পাঠিয়ে পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ রাখার নির্দেশ দেন। মাইকেল ডাফি হচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মসূচির সহযোগী পরিচালক। তিনি বলেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে পাওয়া নির্দেশনার আলোকে তিনি ওই ইমেইল পাঠিয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২২