ইরানের সঙ্গে আমেরিকা এ ধরনের ব্যবহার করতে পারে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i76140-ইরানের_সঙ্গে_আমেরিকা_এ_ধরনের_ব্যবহার_করতে_পারে_না_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকা যে নিষ্ঠুর আচরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং প্রাচীন সভ্যতার অধিকারী এই দেশটির সঙ্গে ওয়াশিংটন এ ধরনের ব্যবহার করতে পারে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৯ ১৪:০০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকা যে নিষ্ঠুর আচরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং প্রাচীন সভ্যতার অধিকারী এই দেশটির সঙ্গে ওয়াশিংটন এ ধরনের ব্যবহার করতে পারে না।

রাশিয়ার টেলিভিশন চ্যানেল ওয়ানকে গতকাল (রোববার) দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন। তিনি পরিষ্কার করে বলেন, ইরানের সঙ্গে ওয়াশিংটন কোনোভাবেই এ ধরনের আচরণ করতে পারে না। এ সময় তিনি ইরানের সঙ্গে আমেরিকার খারাপ ব্যবহারের উদাহরণ হিসেবে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা তুলে ধরেন।

ল্যাভরভ বলেন, পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার অঙ্গীকার করা হয়েছিল কিন্তু আমেরিকা আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা শুধুমাত্র চরমভাবে জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে না বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবও লঙ্ঘন করছে। অথচ তারা ইরানের কাছে কঠোর দাবি পেশ করছে। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা বাস্তবায়ন করছে না অথচ তারা চাইছে ইরান এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে চলুক। এটি পাগলামিপূর্ণ দাবি ছাড়া আর কিছু নয়।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।