সমকামীদের পক্ষে মন্তব্য: মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করল জাম্বিয়া
https://parstoday.ir/bn/news/world-i76168-সমকামীদের_পক্ষে_মন্তব্য_মার্কিন_রাষ্ট্রদূতকে_বহিষ্কার_করল_জাম্বিয়া
মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল ফুটে-কে বহিষ্কার করেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার চাগওয়া লাঙ্গু। দুই সমকামীর বিরুদ্ধে সেদেশের একটি আদালতের রায়ের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই আদেশ দেন জাম্বিয়ার প্রেসিডেন্ট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • মার্কিন রাষ্ট্রদূত (বামে) ও জাম্বিয়ার প্রেসিডেন্ট (ডানে)
    মার্কিন রাষ্ট্রদূত (বামে) ও জাম্বিয়ার প্রেসিডেন্ট (ডানে)

মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল ফুটে-কে বহিষ্কার করেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার চাগওয়া লাঙ্গু। দুই সমকামীর বিরুদ্ধে সেদেশের একটি আদালতের রায়ের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই আদেশ দেন জাম্বিয়ার প্রেসিডেন্ট।

মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাষ্ট্রদূত ড্যানিয়েল ফুটে-কে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। কারণ জাম্বিয়ার প্রেসিডেন্ট ওই রাষ্ট্রদূতের সঙ্গে কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আবারও সমকামীদের পক্ষে সাফাই গাওয়া হয়েছে। তারা প্রকৃতিবিরোধী এই কাজের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সম্প্রতি জাম্বিয়ার আদালত দুই সমকামীর বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত হস্তক্ষেপমূলক বক্তব্য রাখেন।

সমকামিতার কারণে দুই পুরুষকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। জাম্বিয়ায় সমকামিতা নিষিদ্ধ। দেশটি সমকামিতাকে প্রকৃতি বিরোধী কাজ হিসেবে গণ্য করে থাকে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।