২৭ শান্তি কর্মীকে অপহরণ করেছে আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i76199-২৭_শান্তি_কর্মীকে_অপহরণ_করেছে_আফগান_তালেবান
আফগানিস্তানের পিপলস পিস মুভমেন্ট নামে একটি শান্তিবাদী সংগঠনের ২৭ জন কর্মীকে অপহরণ করেছে তালেবান গোষ্ঠী। এসব শান্তি কর্মী আফগান সরকার এবং তালেবানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি শান্তি মিশনে বের হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৮:২৭ Asia/Dhaka
  • সশস্ত্র তালেবান (ফাইল ফটো)
    সশস্ত্র তালেবান (ফাইল ফটো)

আফগানিস্তানের পিপলস পিস মুভমেন্ট নামে একটি শান্তিবাদী সংগঠনের ২৭ জন কর্মীকে অপহরণ করেছে তালেবান গোষ্ঠী। এসব শান্তি কর্মী আফগান সরকার এবং তালেবানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি শান্তি মিশনে বের হয়েছিল।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের ডেপুটি গভর্নর মাসুদ বখতওয়ার আজ (বুধবার) জানান, শান্তি কর্মীদের একটি বহর পার্শ্ববর্তী হেরাত প্রদেশে থেকে ফারাহ প্রদেশে যাওয়ার সময় তাদের গাড়িবহর তালেবান সন্ত্রাসীরা থামায় এবং তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

গত বছরে হেলমান্দ প্রদেশের একটি স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ১৭ জন বেসামরিক নিহত এবং ৫০ জন আহত হওয়ার পর সহিংস হামলা বন্ধের দাবিতে পিপলস মুভমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল।

এ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বিসমিল্লাহ ওয়াতানদোস্ত জানান, শান্তি আন্দোলনের যেসব কর্মী ফারাহ প্রদেশ সফর করছিল তাদের লক্ষ্য ছিল ওই প্রদেশের বেশ কয়েকটি এলাকা পরিভ্রমণ করা এবং বিবদমান গোষ্ঠীগুলোর মাঝে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো।#

পার্সটুডে/এসআইবি/২৫