ট্রাম্পের কারণে আমেরিকার লোকজন মারা যাবে: সিআইএ'র সাবেক প্রধান
https://parstoday.ir/bn/news/world-i76461-ট্রাম্পের_কারণে_আমেরিকার_লোকজন_মারা_যাবে_সিআইএ'র_সাবেক_প্রধান
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেল বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কৃদ্‌স ব্রিগেডের প্রধান মেজর জেনারেল সোলায়মানিকে হত্যার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমেরিকার বহু নাগরিক মারা যাবেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২০ ১৩:৩৩ Asia/Dhaka
  • মাইকেল মোরেল
    মাইকেল মোরেল

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেল বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কৃদ্‌স ব্রিগেডের প্রধান মেজর জেনারেল সোলায়মানিকে হত্যার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমেরিকার বহু নাগরিক মারা যাবেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে মোরেল বলেন, জেনারেল কাসেম সোলায়মানি হত্যাকাণ্ডের কারণে ইরানিরা কঠোর প্রতিশোধ নেবে এবং এজন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।

মাইকেল মোরেল বলেন, জেনারেল সোলায়মানিকে হত্যার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বহু মার্কিন সেনা মারা যাবে এবং এই ঘটনায় আমেরিকার বহু বেসামরিক লোকজনও মারা যাবে। সিআইএ’র সাবেক ভারপ্রাপ্ত প্রধান আরো বলেন, জেনারেল সোলায়মানিকে হত্যার পর এখন আমেরিকার সেনা এবং নাগরিকদের জন্য ইরাক, সিরিয়া, লেবানন কোথাও আর নিরাপদ কোন জায়গা থাকলো না। তিনি আরো বলেন, জেনারেল সোলায়মানিকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধের বাইরে হত্যার মধ্যদিয়ে এই নজির স্থাপন করা হয়েছে যে, বিশ্বে এ ধরনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা আর নিরাপদ নন।#

পার্সটুডে/এসআইবি/৫