ইউক্রেনের বিমান বিধ্বস্তের জন্য সম্পূর্ণ দায় আমেরিকার: মার্কিন বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i76631-ইউক্রেনের_বিমান_বিধ্বস্তের_জন্য_সম্পূর্ণ_দায়_আমেরিকার_মার্কিন_বিশ্লেষক
ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে মার্কিন সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন আমেরিকার খ্যাতনামা লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১১, ২০২০ ২১:৪৮ Asia/Dhaka
  • ইউক্রেনের বিমান বিধ্স্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা
    ইউক্রেনের বিমান বিধ্স্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা

ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে মার্কিন সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন আমেরিকার খ্যাতনামা লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান।

তিনি বলেছেন, “ভুল করা যাবে না। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন ভয়াবহ যুদ্ধ শুরু করেছে তাদেরকেই এই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার জন্য সম্পূর্ণ দায় বহন করতে হবে। মার্কিন সরকারই ইরানের সামরিক বাহিনীকে আমেরিকার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করেছে।”

ইনসেটে স্টিফেন লেন্ডম্যান

তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ৫২টি স্থানে সন্ত্রাসী কায়দায় বোমা হামলার হুমকি দিয়েছেন যা উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোই হচ্ছে সীমাহীন যুদ্ধ-আগ্রাসনের মূল কারণ।”

লেন্ডম্যান বলেন, “যতদিন পর্যন্ত পেন্টাগনের বাহিনী মধ্যপ্রাচ্যের দেশগুলো দখল করে থাকবে ততদিন পর্যন্ত সেখানে শান্তি ও স্থিতিশীলতা আসবে না। এর বাইরে ট্রাম্প প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার শত্রুতামূলক ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং তাদের কারণেই বড় রকমের যুদ্ধের হুমকি দেখা দিয়েছে। এ ধরনের যুদ্ধ হলে অগণিত মানুষের প্রাণ যাবে।”#

পার্সটুডে/এসআইবি/১২