আমেরিকার সঙ্গে ২৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হবে: তালেবান মুখপাত্র
-
জবিউল্লাহ মুজাহিদ আত্মগোপনে থাকলেও এই ছবিটি তার বলে ব্যাপকভাবে প্রচার করা হয় (ফাইল ছবি)
আমেরিকার সঙ্গে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে খবর দিয়েছে তালেবান।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, আমেরিকা ও তালেবান আগামী ২৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে একটি চুক্তিতে সই করতে যাচ্ছে।তিনি আরো জানান, চুক্তি স্বাক্ষরের আগে আগামী এক সপ্তাহ দু’পক্ষ চুক্তি সই করার জন্য আফগানিস্তানে উপযুক্ত নিরাপত্তা পরিস্থিতি তৈরি করবে।
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবার রাতে কাবুলে বলেছেন, তার দেশের সেনাবাহিনী, আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনা এবং তালেবান যৌথভাবে আগামী এক সপ্তাহ সারাদেশ সহিংসতা বন্ধ রাখতে সম্মত হয়েছে।
আফগানিস্তান থেকে এমন সময় এসব খবর পাওয়া গেল যখন দেশটির তালেবানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। আমেরিকা সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সেনা মোতায়েন রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে তালেবান বলছে, দেশটিতে একজন বিদেশি সেনা মোতায়েন থাকা অবস্থায় তারা সহিংসতা বন্ধ করবে না।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।