করোনাভাইরাস: ইতালিতে ১০ শহর বন্ধ ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i77671-করোনাভাইরাস_ইতালিতে_১০_শহর_বন্ধ_ঘোষণা
ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৭:০৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইতালিতে ১০ শহর বন্ধ ঘোষণা

ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭–তে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে।

এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।

ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। ইতালিতে স্থানীয়ভাবে সংক্রমণ ঘটা করোনাভাইরাসের প্রথম ঘটনা এটি। যে পাঁচজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তাঁরা কেউ চীন সফর করেননি।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেন, অত্যন্ত উচ্চ মাত্রার সাবধানতা নিয়ে কাজ করছেন তারা। এ ছাড়া সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।