ইতালীয় লেখক: শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর শিক্ষা ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে
https://parstoday.ir/bn/news/world-i161002-ইতালীয়_লেখক_শহীদ_আয়াতুল্লাহ_খামেনেয়ীর_শিক্ষা_ইতিহাসে_চিরস্থায়ী_হয়ে_থাকবে
পার্সটুডে– তেহরানে শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে রওনা হওয়ার আগে ইতালির একজন লেখক ও সমাজকর্মী দাভিদা রোসি বলেছেন, হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীর চিন্তাধারা ও শিক্ষা ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে এবং পশ্চিমা প্রচারণা কখনোই ইরানি জাতির প্রতিরোধের বাস্তবতাকে বিকৃত করতে পারবে না।
(last modified 2026-07-04T06:14:49+00:00 )
জুলাই ০৪, ২০২৬ ১০:৫৮ Asia/Dhaka
  • দাভিদা রোসি
    দাভিদা রোসি

পার্সটুডে– তেহরানে শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে রওনা হওয়ার আগে ইতালির একজন লেখক ও সমাজকর্মী দাভিদা রোসি বলেছেন, হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীর চিন্তাধারা ও শিক্ষা ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে এবং পশ্চিমা প্রচারণা কখনোই ইরানি জাতির প্রতিরোধের বাস্তবতাকে বিকৃত করতে পারবে না।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, তিনি গভীর আবেগ ও শ্রদ্ধা নিয়ে আয়াতুল্লাহ খামেনেয়ীর শেষ বিচার অনুষ্ঠানে অংশ নিবেন এবং ইরানি জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষী হতে চান।

দাভিদা রোসি জানান, আয়াতুল্লাহ খামেনেয়ীর রাজনৈতিক ও দার্শনিক চিন্তাধারা নিয়ে ৩০০ পৃষ্ঠারও বেশি একটি গ্রন্থ প্রণয়ন করা হয়েছে এবং তিনি নিজেও বইটির ভূমিকা লিখেছেন। রোসির ভাষায়, এই গ্রন্থ কেবল শহীদ নেতার জীবনের বর্ণনা নয়; বরং সেই জাতির ইতিহাস তুলে ধরে, যারা ১৯৭৯ সালে সাম্রাজ্যবাদ, শোষণ ও নিজেদের সম্পদের লুণ্ঠনের বিরুদ্ধে বিপ্লব করে স্বাধীনতা ও সাম্যের ভিত্তিতে একটি সমাজ গড়ে তুলেছিল।

এই ইতালীয় লেখক আরও বলেন, ইসলামী বিপ্লব এখনও ইরানের জনগণের সমর্থন ও শ্রদ্ধা লাভ করে আসছে। অথচ পশ্চিমা প্রচারণায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে চিত্র তুলে ধরা হয়, তার সঙ্গে বাস্তবতার স্পষ্ট পার্থক্য রয়েছে।

রোসি ইরানি জাতির প্রতিরোধের শক্তিকে “অসাধারণ” বলে অভিহিত করে বলেন, ইরান কখনোই আগ্রাসনের সূচনা করেনি, বরং গত কয়েক বছরে দেশটি সন্ত্রাসী গোষ্ঠী আইএস'র বিরুদ্ধে লড়াই, অঞ্চলের শিয়া জনগোষ্ঠীর সহায়তা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি ওয়াশিংটনের নীতির সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ও অর্থায়নের মাধ্যমে আইএস শক্তিশালী হয়েছিল। কিন্তু ইরান এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে অবস্থান নিয়ে অঞ্চলটির জনগণকে সেই হুমকি থেকে মুক্ত করতে সহায়তা করেছে।

এই ইতালীয় সমাজকর্মী ফিলিস্তিনি জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি তেহরানের সমর্থন আসলে নিপীড়িত জাতিগুলোর পাশে দাঁড়ানো এবং বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বৃহত্তর নীতির অংশ।

রোসি বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং আরও ন্যায়ভিত্তিক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গঠনে ইরানের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সহযোগিতা, সমতা এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যতের ভিত্তিতে একটি বিশ্ব গড়ে তোলার জন্য চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশের যে প্রচেষ্টা চলছে, ইরানের এই পথ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, যারা ইরানের ঐতিহাসিক পথচলা ও অবস্থানকে বুঝতে চান না, তারা তা বিকৃত করার চেষ্টা করতে পারেন। কিন্তু সত্য চিরস্থায়ী থাকবে এবং শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর শিক্ষা ইতিহাসের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।