মাইক্রোসফট থেকে পদত্যাগ করছেন বিল গেটস
https://parstoday.ir/bn/news/world-i78266-মাইক্রোসফট_থেকে_পদত্যাগ_করছেন_বিল_গেটস
মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের বিল গেটস। জনকল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ (শনিবার) বিশ্বের বিভিন্ন  সংবাদমাধ্যম এ খবর বের হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৪, ২০২০ ১১:০২ Asia/Dhaka
  • বিল গেটস
    বিল গেটস

মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের বিল গেটস। জনকল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ (শনিবার) বিশ্বের বিভিন্ন  সংবাদমাধ্যম এ খবর বের হয়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মেলিন্ডা-গেটস ফাউন্ডেশন গড়েছেন বিশ্বের এই শীর্ষ ধনী। সেই ফাউন্ডেশনের কাজে পূর্ণ সময় দিতে চান তিনি। এছাড়া, আরো কিছু জনহিতকর কাজে যুক্ত হতে চান।

বিল গেটসের অনুপস্থিতিতে মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ে ঠিকভাবে চলতে পারবে কিনা এমন প্রশ্নে গেটস জানান, “আগের যেকোনো সময়ের তুলনায় প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ এখন অনেক সক্ষম। আমার অনুপস্থিতিতে তারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবে।”

মাইক্রোসফট অফিস

তবে পদ ছাড়লেও মাইক্রোসফটের কাছাকাছিই থাকবেন বলে জানান তিনি। তিনি বলেন, “মাইক্রোসফট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোম্পানির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার উপদেষ্টা হিসেবে টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করে যাব।”

২০০৮ সালে বিল গেটস মাইক্রোসফটের বোর্ডের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। তবে নাদেলার উপদেষ্টা হিসেবে কোম্পানির সাফল্য ধরে রাখতে কাজ করে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/১৪