ট্রাম্প যখন চিকিৎসক তখন ম্যালেরিয়ার ওষুধ দিয়ে করোনার চিকিৎসা!
-
প্রেসিডেন্ট ট্রাম্পের হাসপাতাল পরিদর্শন (ফাইল ছবি)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসকের আসনে বসিয়েছেন। তিনি করোনাভাইরাসের চিকিৎসার জন্য এমন একটি প্রেসিক্রিপশন লিখেছেন যাতে ম্যালেরিয়া বিরোধী ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
ট্রাম্প শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিনের মিশ্রণ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। তিনি আরো লিখেছেন, (আমেরিকার) খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ) পাহাড়গুলোকে নড়বড়ে করে দিয়েছে। ধন্যবাদ! হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে মিলে অনেক ভালো কাজ করবে।”
ডোনাল্ড ট্রাম্প এরপর এই দুই ওষুধের মিশ্রণ দিয়ে করোনাভাইরাসের চিকিৎসা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ ওষুধ ব্যবহারের পরামর্শ দিলেন যখন এফডিএ এটি অনুমোদন করেনি।

এ ছাড়া, হাইড্রোক্সিক্লোরোকুইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ এবং অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটি এন্টিবায়োটিক যা মানবদেহে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে ব্যবহৃত হয়। গত কয়েক মাস ধরে চিকিৎসা বিজ্ঞানীরা বলে এসেছেন, শরীরে এন্টিবায়োটিক প্রয়োগ করে করোনাভাইরাস নির্মূল করা যাবে না।
এদিকে, মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো জানুয়ারি মাসে আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে রিপোর্ট করেছিল কিন্তু ট্রাম্প বেশ কিছুদিন ধরে বিষয়টিকে পাত্তা দেননি। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতাপূর্ণ মন্তব্য করার শেষে ডোনাল্ড ট্রাম্প দোয়া করেছেন, সৃষ্টিকর্তা যেন সকলের পৃষ্ঠপোষক হয়ে যান।
মার্কিন যুক্তরাষ্ট্রে শনিবার পর্যন্ত ১৯ হাজার ৯৫৬ ব্যক্তি করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিন-১৯-এ আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ২৭৯ জনের মৃত্যু হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।