করোনা নিয়ে বড় সমস্যায় পড়তে চলেছে আমেরিকা: হুঁশিয়ারি দিলেন বিল গেটস
https://parstoday.ir/bn/news/world-i78969-করোনা_নিয়ে_বড়_সমস্যায়_পড়তে_চলেছে_আমেরিকা_হুঁশিয়ারি_দিলেন_বিল_গেটস
মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্যাপক ভাবে করোনাভাইরাসের পরীক্ষা চালানোর ব্যবস্থা না বড় সমস্যায় পড়বে আমেরিকা।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১০, ২০২০ ১৭:২৩ Asia/Dhaka
  • করোনা নিয়ে বড় সমস্যায় পড়তে চলেছে আমেরিকা: হুঁশিয়ারি দিলেন বিল গেটস

মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্যাপক ভাবে করোনাভাইরাসের পরীক্ষা চালানোর ব্যবস্থা না বড় সমস্যায় পড়বে আমেরিকা।

সিএনবিসি-র সাথে আলোচনার সময়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, করেনা পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার মতো একটি একক পদ্ধতি গ্রহণে  আগ্রহী নয় মার্কিন সরকার। করোনাভাইরাস চিকিৎসার ক্ষেত্রে এখনও পুরোপুরি ভুল অগ্রাধিকার দিয়ে চলেছে আমেরিকা।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার মতই একই পদ্ধতি গ্রহণ করাই ছিল আমেরিকার জন্য স্বাভাবিক কিন্তু মার্কিন ফেডারেল সরকারের এ কাজে কোন আগ্রহই দেখা যায় নি। ৩৩ কোটি মার্কিন নাগরিকের মধ্যে অনেকেই পরীক্ষা করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, এ সংখ্যাটি মার্কিন সরকারকে জানতে হবে। কোনও কোনও উপাত্তের ভিত্তিতে মনে হচ্ছে এটি বিশাল কোনও সংখ্যা হবে না। তিনি আরও বলেন, ৯৫ শতাংশের বেশি সেরে উঠবে করোনা চিকিৎসায় অলৌকিক এমন কিছুর অপেক্ষা করছে মার্কিন সরকার কিংবা ব্যাপক ভাবে ব্যবহারযোগ্য টিকার অপেক্ষায় রয়েছে তারা। 

এর আগে, পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ৬৪ বছর বয়সী গেটস বলেছিলেন, আগামী বছরের আগে হয়ত করোনার হাত থেকে আমেরিকা পুরোপুরি নিরাপদ হবে না।

পার্সটুডে/মূসা রেজা/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।