বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯২ হাজার, শীর্ষে আমেরিকা
বিশ্ব মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯২ হাজার ১৫৭ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৭৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৯৯ হাজার ২১৭ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৭১২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সাত লাখ ৭৫ হাজার ৮১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত একদিনে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু দুটোই আমেরিকার। দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায়ও আমেরিকায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১৭ হাজারের ৪৩১ জন। এ নিয়ে ৮ লাখ ৮৬ হাজার ৪৪২ জন মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ইউরোপের দেশ ব্রিটেনে গতকালও ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৩৮ জন মানুষের। ব্রিটেন নতুন ৪ হাজার ৫৮৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৮ হাজার ৭৮ জন।
এছাড়া, ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৫১৬ জন, ইতালিতে ৪৬৪ জন, স্পেনে ৪৮০ জনেরর মৃত্যু হয়েছে। জার্মানিতে মৃত্যুর সংখ্যার কমেছে। দেশটিতে মারা গেছে ৫৪ জন।
বিশ্বের মোট মৃত্যুর দিক থেকে আমেরিকার পরেই আছে ইটালি- ২৫ হাজার ৫৪৯, স্পেনে ২২ হাজার ১৫৭ জন, ফ্রান্সে ২১ হাজার ৮৫৬ জন।
করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।