গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিককে কারাদণ্ড দিল উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i8047-গুপ্তচরবৃত্তির_দায়ে_মার্কিন_নাগরিককে_কারাদণ্ড_দিল_উ._কোরিয়া
উত্তর কোরিয়া আজ(শুক্রবার) মার্কিন এক নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতার দায়ে কোরিয় বংশোদ্ভূত কিম ডং চুলকে এ শাস্তি দেয়া হয়। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় মার্কিন নাগরিককে কারাদণ্ড দিল দেশটি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৯, ২০১৬ ১২:০৩ Asia/Dhaka
  • গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিককে কারাদণ্ড দিল উ. কোরিয়া

উত্তর কোরিয়া আজ(শুক্রবার) মার্কিন এক নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতার দায়ে কোরিয় বংশোদ্ভূত কিম ডং চুলকে এ শাস্তি দেয়া হয়। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় মার্কিন নাগরিককে কারাদণ্ড দিল দেশটি।

গত অক্টোবরে কোরিয়ার রাসোন শহর থেকে আটকের পর পিয়ংইয়ং’এ সংক্ষিপ্ত বিচার করে কিম ডং চুলকে শাস্তি দেয়া হয়। অবশ্য বিচারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয় নি। কিন্তু গত মাসে পিয়ংইয়ং’এ সংবাদ মাধ্যমের সামনে হাজির করা হয়েছিল কিমকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের বিষয়টি স্বীকার করেছিলেন তিনি। তিনি স্বীকার করেছিলেন, আটক হওয়ার আগে উস্কানি ছড়িয়ে দিয়ে উত্তর কোরিয়ার নেতার পতন ঘটানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

অবশ্য আটক মার্কিন নাগরিকের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান।#

মূসা রেজা/২৯