প্রকৃতি ধ্বংসের কারণেই মহামারির সম্মুখীন বিশ্ব: জাতিসংঘ ও ডব্লিউএইচও
https://parstoday.ir/bn/news/world-i80786-প্রকৃতি_ধ্বংসের_কারণেই_মহামারির_সম্মুখীন_বিশ্ব_জাতিসংঘ_ও_ডব্লিউএইচও
করোনাভাইরাসের মহামারি থেকে পরিত্রাণ পেতে প্রকৃতি ধ্বংস বন্ধ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০২০ ০৮:৫৩ Asia/Dhaka
  • প্রকৃতি ধ্বংসের কারণেই মহামারির সম্মুখীন বিশ্ব: জাতিসংঘ ও ডব্লিউএইচও

করোনাভাইরাসের মহামারি থেকে পরিত্রাণ পেতে প্রকৃতি ধ্বংস বন্ধ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতকারে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার  (ডব্লিউডব্লিউএফ) এর কর্মকর্তারা এ আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, করোনাভাইরাসের মতো মহামারি মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল। কারণ এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন।

এসব কর্মকর্তা আরও বলেছেন,বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে ক্রমবর্ধমান হারে যেসব রোগ সৃষ্টি হচ্ছে,তার মূল কারণ হচ্ছে বন্য প্রাণীর অবৈধ ও অস্থিতিশীল বাণিজ্য এবং বনভূমি ও অন্যান্য বন্য এলাকা উজাড় করার মতো বিষয়গুলো।

গত বুধবার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’র এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন নতুন রোগ দেখা দেওয়ার ঝুঁকি অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি। নতুন ধরণের রোগগুলো বন্য প্রাণী থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।