আয়োজক ইরান: সিরিয়া ইস্যুতে ভার্চুয়াল বৈঠক আজ
https://parstoday.ir/bn/news/world-i81091-আয়োজক_ইরান_সিরিয়া_ইস্যুতে_ভার্চুয়াল_বৈঠক_আজ
সিরিয়া ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক আজ (বুধবার) একটি ভার্চুয়াল বৈঠকে বসছে। ইরানের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০২০ ০১:৫৯ Asia/Dhaka
  • ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট (ফাইল ফটো)
    ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট (ফাইল ফটো)

সিরিয়া ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক আজ (বুধবার) একটি ভার্চুয়াল বৈঠকে বসছে। ইরানের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিষয়ক উপ প্রধান কর্মকর্তা আলী রেজা মোয়েজি এক টুইটার পোস্টে জানান, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বুধবারের বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, অংশগ্রহণকারী প্রেসিডেন্টরা সিরিয়া ইস্যুতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও আজকের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আলোচনার আগে যৌথ আলোচনায় অংশ নেবেন। তিনি জানান, গ্রীনিচ সময় অনুযায়ী বেলা ১১টায় এ বৈঠক শুরু হবে।

গত সেপ্টেম্বর মাসে তিন প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এই প্রথম সিরিয়া ইস্যুতে তারা আবার বৈঠকে বসছেন। সিরিয়া সংকট সমাধানের জন্য ইরান, রাশিয়া এবং তুরস্ক দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১