'আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ত্বরান্বিত করতে তালেবানের সঙ্গে কাজ করছে রাশিয়া'
https://parstoday.ir/bn/news/world-i81127-'আফগানিস্তান_থেকে_সেনা_প্রত্যাহার_ত্বরান্বিত_করতে_তালেবানের_সঙ্গে_কাজ_করছে_রাশিয়া'
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন দাবি করেছে, আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার ত্বরান্বিত করার জন্য তালেবানের সঙ্গে কাজ করছে রাশিয়া। গতকাল (বুধবার) মার্কিন কংগ্রেসে জমা দেয়া ষান্মাসিক রিপোর্টে এ দাবি করে পেন্টাগন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০২০ ১২:১০ Asia/Dhaka
  • তালেবান
    তালেবান

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন দাবি করেছে, আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার ত্বরান্বিত করার জন্য তালেবানের সঙ্গে কাজ করছে রাশিয়া। গতকাল (বুধবার) মার্কিন কংগ্রেসে জমা দেয়া ষান্মাসিক রিপোর্টে এ দাবি করে পেন্টাগন।

রিপোর্টে বলা হয়েছে, সম্ভবত রাশিয়া আশা করছে যে, তালেবানকে সমর্থন দিলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা উপস্থিতির দ্রুত অবসান ঘটবে।

গত ফেব্রুয়ারি মাস থেকে তালেবান ও আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে কাজ করছে রাশিয়া যাতে তালেবান আফগান সরকারের ওপর তালেবান তাদের প্রভাব আরো বেশি বাড়াতে পারে।

মার্কিসেনা সদরদপ্তর পেন্টাগন

এর আগে আমেরিকার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মার্কিন সেনাদের হত্যা করার জন্য তালেবান গেরিলাদেরকে অর্থ জোগান দিচ্ছে রাশিয়া। এই অভিযোগের পর হোয়াইট হাউজের ওপর চাপ বাড়তে শুরু করেছে। এরইমধ্যে নতুন করে পেন্টাগন তাদের প্রতিবেদন প্রকাশ করল। পেন্টাগনের রিপোর্টে আরো বলা হয়েছে আফগানিস্তানে উগ্র দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব যাতে বাড়তে না পারে সেজন্য রাশিয়া তালেবানকে সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২