‘আরব দেশগুলোর কাছে এফ-৩৫ বিক্রি করবে না আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i8467-আরব_দেশগুলোর_কাছে_এফ_৩৫_বিক্রি_করবে_না_আমেরিকা’
ইহুদিবাদী ইসরাইলকে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করে আমেরিকা বলেছে, আরব দেশগুলোর কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫ বিক্রি করা হবে না। ইসরাইল মনে করে, মার্কিন এ বিমান আরব দেশগুলোর হাতে পৌঁছালে তারা সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৬ ১৫:১৯ Asia/Dhaka
  • ‘আরব দেশগুলোর কাছে এফ-৩৫ বিক্রি করবে না আমেরিকা’

ইহুদিবাদী ইসরাইলকে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করে আমেরিকা বলেছে, আরব দেশগুলোর কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫ বিক্রি করা হবে না। ইসরাইল মনে করে, মার্কিন এ বিমান আরব দেশগুলোর হাতে পৌঁছালে তারা সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে যাবে।

হিব্রু ভাষার দৈনিক মা’রিভ এক প্রতিবেদনে বলেছে, ওয়াশিংটন তেল আবিবকে নিশ্চিত করেছে যে, ইসরাইল ছাড়া মধ্যপ্রাচ্যের আর কোনো দেশের হাতে এফ-৩৫ বিমান থাকবে না। এর আগেও মার্কিন কর্মকর্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের চেয়ে কাউকে সামরিক দিক দিয়ে এগিয়ে যেতে দেয়া হবে না।

সম্প্রতি খবর বের হয়েছে, কাতার ও কুয়েতের কাছে এফ-৩৫ বিমান বিক্রি করবে আমেরিকা। হিব্র ভাষার আরেকটি দৈনিক ‘ইসরাইয়েল হুমে’ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইসরাইল এফ-৩৫ বিমানের প্রথম চালান পাবে। এতে সাতটি বিমান থাকবে এবং এজন্য ইসরাইলের দক্ষিণে একটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে।#

সিরাজুল ইসলাম/৪