আমেরিকায় করোনা মহামারী: ২৪ ঘন্টায় মারা গেছে তিন হাজারের বেশি মানুষ
https://parstoday.ir/bn/news/world-i85229-আমেরিকায়_করোনা_মহামারী_২৪_ঘন্টায়_মারা_গেছে_তিন_হাজারের_বেশি_মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে গত এপ্রিল মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে এটিই সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০২০ ১১:৪২ Asia/Dhaka
  • আমেরিকায় করোনা রোগীর চিকিৎসা চলছে
    আমেরিকায় করোনা রোগীর চিকিৎসা চলছে

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে গত এপ্রিল মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে এটিই সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা।

সম্প্রতি আমেরিকায় থ্যাংকস গিভিং ডে পালিত হয়েছে এবং এ উপলক্ষে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। কিন্তু সে আবেদন উপেক্ষা করে লোকজন ব্যাপকভাবে ভ্রমণ করেছে এবং তার ফল হিসেবে এই বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধুমাত্র বুধবার ৩,২৫৩ জন রোগী মারা গেছে। এর আগে গত ৩ ডিসেম্বর আমেরিকায় সবচেয়ে বেশি ২,৪৬১ জন করোনাভাইরাসে মারা গিয়েছিল। কিন্তু গতকাল সে সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। এমনকি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে যে কথিত সন্ত্রাসী হামলা হয়েছিল তাতে যত মানুষ মারা যায় তার চেয়েও বেশি মানুষ মারা গেছে গতকাল করোনাভাইরাসে।

এছাড়া, গতকাল আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোনো হাসপাতালে আইসিইউ বেড খালি নেই।#

পার্সটুডে/এসআইবি/১০