পরমাণু অস্ত্র উন্নয়নের নীতি গ্রহণ করল পিয়ংইয়ং
https://parstoday.ir/bn/news/world-i8815-পরমাণু_অস্ত্র_উন্নয়নের_নীতি_গ্রহণ_করল_পিয়ংইয়ং
উত্তর কোরিয়া অর্থনৈতিক ও পরমাণু অস্ত্রের উন্নয়নের নীতি গ্রহণ করেছে। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নেতা কিম জং-উন এ নীতি প্রণয়ণ করেছেন। প্রায় ৪০ বছরের মধ্যে এবারই প্রথম দেশটিতে ক্ষমতাসীন পার্টির জাতীয় সম্মেলন বা কংগ্রেস অনুষ্ঠিত হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৯, ২০১৬ ০৫:২৮ Asia/Dhaka
  • পরমাণু অস্ত্র উন্নয়নের নীতি গ্রহণ করল পিয়ংইয়ং

উত্তর কোরিয়া অর্থনৈতিক ও পরমাণু অস্ত্রের উন্নয়নের নীতি গ্রহণ করেছে। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নেতা কিম জং-উন এ নীতি প্রণয়ণ করেছেন। প্রায় ৪০ বছরের মধ্যে এবারই প্রথম দেশটিতে ক্ষমতাসীন পার্টির জাতীয় সম্মেলন বা কংগ্রেস অনুষ্ঠিত হলো।

গত শুক্রবার এ কংগ্রেস শুরু হয়েছে এবং এতে দেশটির নেতা কিম জং-উনের প্রণীত ‘বাইউনংজিন’ ডকট্রিন গ্রহণ করা হয়েছে। এ নীতিতে দেশটির অর্থনৈতিক এবং পরমাণু উন্নয়নের কথা বলা হয়েছে।

এ নীতির আওতায় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু বাহিনী গড়ে তোলা হবে বলে ঘোষণা করা হয়েছে। পরমাণু বাহিনীর সক্ষমতা সংখ্যা ও মান উভয় দিক থেকেই বাড়ানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে কিমের বাবা  সামরিক বাহিনীকে অগ্রাধিকার দেয়ার নীতি অর্থাৎ ‘সনগান’ গ্রহণ করেছিলেন। এ নীতি সংস্কার করে ‘বাইউনংজিন’ বা অর্থনৈতিক ও পরমাণু উন্নয়ন নীতি গ্রহণ করলেন কিম ।

পিয়ংইয়ং ২০০৫ সালে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। ২০০৬, ২০০৯, ২০১৩ এবং ২০১৬ সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পঞ্চম পরমাণু পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও এর আগে দাবি করা হয়েছে।#

মূসা রেজা/৯