মার্কিন-বিরোধী জোট গঠন করছে ১৬টি দেশ
https://parstoday.ir/bn/news/world-i88572-মার্কিন_বিরোধী_জোট_গঠন_করছে_১৬টি_দেশ
জাতিসংঘকে ব্যবহার করে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে তা মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ জোটবদ্ধ হচ্ছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২১ ১৬:৫৪ Asia/Dhaka
  • জাতিসংঘ সদরদপ্তর
    জাতিসংঘ সদরদপ্তর

জাতিসংঘকে ব্যবহার করে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে তা মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ জোটবদ্ধ হচ্ছে। 

এ জোটে আরো রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে অন্য যেসব থাকবে তারা হলো- আলজেরিয়া, অ্যাঙ্গোলা,  বেলারুশ, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, ইরিত্রিয়া,  লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ। 

এসব দেশের সমন্বয়ে সম্ভাব্য জোট গঠনের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের হাতে কিছু তথ্য পড়েছে যার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, মার্কিন-বিরোধী এসব দেশ মনে করে বহু পাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি শাস্তিতমূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের ওপর জোর করে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, কখনো কখনো আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। আমেরিকার কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে। 

সম্ভ্যাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। এছাড়া, প্রযুক্তিগত দ্বন্দ্বের কারণে চীনের বিরুদ্ধে এবং ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার জন্য মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।