চীনের ৫ কোম্পানির ওপর আমেরিকার আরো নিয়ন্ত্রণ আরোপ
মার্চ ১৩, ২০২১ ১৬:৪৭ Asia/Dhaka
-
চীনের বৃহত্তম প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে
চীনের আরো পাঁচটি কোম্পানির ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটি বলছে, এসব কোম্পানি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
আমেরিকা চীনের যেসব কোম্পানির বিরুদ্ধে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে তার মধ্যে টেলিযোগাযোগের জায়ান্ট হুয়াওয়ে রয়েছে।
আমেরিকার ফেডারেল কমিউনিকেশন্স কমিশন বা এফসিসি ঘোষণা দিয়েছে যে, এসব কোম্পানিকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে।
এফসিসি বলেছে- হুয়াওয়ে টেকনোলজি কোম্পানি, জেডটিই করপোরেশন, হাইতেরা কমিউনিকেশ্ন্স কর্পোরেশন, হাংঝু হাইকেভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি এবং ঝেজিয়াং দাহুয়া টেকনোলজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩ঃ
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ