শিগগিরই ইসরাইল সফরে যাচ্ছেন মুসলিম বিদ্বেষী ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i9097-শিগগিরই_ইসরাইল_সফরে_যাচ্ছেন_মুসলিম_বিদ্বেষী_ট্রাম্প
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনান্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইল সফরে যাবেন। ইসরাইলের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্র্যাম্প। সাক্ষাৎকারটি আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১২, ২০১৬ ১১:২৫ Asia/Dhaka
  • শিগগিরই ইসরাইল সফরে যাচ্ছেন মুসলিম বিদ্বেষী ট্রাম্প

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনান্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইল সফরে যাবেন। ইসরাইলের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্র্যাম্প। সাক্ষাৎকারটি আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প দৈনিক 'ইসরাইল হেয়ম'-কে বলেন, হ্যাঁ খুব শিগগিরই ইসরাইল সফরে আসছি। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকার প্রকাশকারী পত্রিকাটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গত ডিসেম্বরের শেষ নাগাদ ট্রাম্পের ইসরাইল সফরে যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু আমেরিকায় মুসলমানদের প্রবেশ বন্ধ করা উচিত বলে বিবৃতি দেয়াকে কেন্দ্র করে প্রচণ্ড সমালোচনার মুখে পূর্ব নির্ধারিত ওই সফর বাতিল করেছিলেন ট্রাম্প।#

মূসা রেজা/১২